পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী

प्रविष्टि तिथि: 05 AUG 2026 12:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ আগস্ট ২০২৬

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের পৌরোহিত্যে নতুন দিল্লিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠক হয়। এর আলোচ্য বিষয় ছিল, মানুষ-বন্যপ্রাণীর সংঘাত (এইচডব্লিউসি) এবং এর প্রতিরোধ, প্রশমন ও মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে দীর্ঘস্থায়ী সহাবস্থান জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং, কমিটির সদস্যরা, মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক, বৈঠকে অংশগ্রহণকারী রাজ্যগুলির পিসিসিএফ-রাও উপস্থিত ছিলেন। 

কমিটিকে ১৮.১২.২০২৫ তারিখে বৈঠকে জারি নির্দেশগুলির ওপর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। মন্ত্রকের তরফে বলা হয় যে কয়েকটি রাজ্যে মানুষ এবং হাতির মধ্যে সংঘাত বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এছাড়া, বাঘ, চিতাবাঘ, ভালুক, গন্ডার, বুনো শুকর সহ অন্যান্য প্রজাতির সঙ্গে সংঘাতের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োজন।

কমিটি আরও জানায় যে, এই সংঘাতের ঘটনা নথিভুক্তিকরণ, তথ্য ব্যবস্থাপনা, জ্ঞান বিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ১৭.০৭.২০২৬ তারিখে জাতীয় মানব-বন্যপ্রাণী সংঘাত পোর্টাল চালু করা হয়েছে। এছাড়াও, দক্ষিণ ভারতের জন্য হাতি সংরক্ষণের আঞ্চলিক কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে। 

আসাম, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের পক্ষ থেকে তাদের নিজ নিজ রাজ্যের সংঘাতের পরিস্থিতি, প্রশমন ব্যবস্থা, জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ, প্রযুক্তির ব্যবহার সহ নানা সুপারিশ জানিয়ে একটি উপস্থাপনা করা হয়।

আলোচনায় পরিবেশগত সংরক্ষণের সঙ্গে মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাকে একত্রিত করে একটি সমন্বিত পন্থা অবলম্বন করা প্রয়োজন বলে জোর দিয়ে বলা হয়। সদস্যরা জিআইএস, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন সহ অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেন। 

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী যাদব রাজ্যগুলির গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের এই চ্যালেঞ্জটি একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির মাধ্যমে মোকাবিলা করতে হবে।

মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী সিং বলেন, আবাসস্থলের ধারণক্ষমতার ওপর বৈজ্ঞানিক সমীক্ষা চালানো প্রয়োজন এবং বাস্তুতন্ত্রে বন্যপ্রাণীর সংখ্যা টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সম্পদ রয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে।

ভারতের সমৃদ্ধ বন্যপ্রাণী ঐতিহ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কম করতে জাতীয় এবং রাজ্যস্তরে নানা পদক্ষেপ গ্রহণের ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

 

SC/PM/DM.


(रिलीज़ आईडी: 2294742) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam