রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

তৃণমূল স্তরের একদল উদ্ভাবকের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা

प्रविष्टि तिथि: 31 JUL 2026 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি,৩১ জুলাই, ২০২৬

 

অটল ইনোভেশন মিশন -এর  তৃণমূল স্তরের একদল উদ্ভাবক রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি উদ্ভাবকদের আয়োজিত প্রদর্শনীও পরিদর্শন করেন। তাঁদের উদ্ভাবনী কাজ প্রত্যক্ষ করেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রপতি বলেন, ভারত তার বিশাল জনসংখ্যা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চেতনার শক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল স্তরের উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বনেতৃত্ব গড়ে তুলতে চায়। তিনি বলেন, তৃণমূল স্তরের উদ্ভাবন সমাজের প্রয়োজনে সবচেয়ে বেশি জরুরী, কারণ এতে স্থানীয় অভিজ্ঞতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, ব্যক্তিগত সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটে।

দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবকরা স্থানীয় সমস্যার এমন সব সমাধান সূত্র তৈরি করছেন, যা জাতীয় স্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখতে পারে। আয়োজিত প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল স্তরের উদ্ভাবকরা বর্জ্যকে সম্পদে রূপান্তর, শক্তি সংরক্ষণের পথ দেখাচ্ছেন। নারী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জীবনের বৃহত্তর  স্বাচ্ছন্দ্য বিধান, পরিবেশ সংরক্ষণ, কৃষি এবং শিল্প-সংস্কৃতির সংরক্ষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান বজায় রাখছেন।

রাষ্ট্রপতি বলেন, বিকশিত ভারত-এর স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, যখন দেশের প্রতিটি নাগরিক উদ্ভাবনী মানসিকতা নিয়ে সমস্যার সমাধান খুঁজতে এগিয়ে আসবেন। 

তিনি বলেন, সীমিত সম্পদ, অনিশ্চয়তা এবং বারবার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও অনেক উদ্ভাবকরা তাঁদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে উদ্ভাবকদের নিষ্ঠারও প্রশংসা করেন। 

উদ্ভাবকদের উদ্দেশ্য রাষ্ট্রপতি বলেন, তাঁরা যেন নিয়মিত নিজেদের উদ্ভাবনকে আরও উন্নত করেন। তাছাড়া গবেষণা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র এবং অন্যান্য উদ্ভাবকদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে।

রাষ্ট্রপতি পুরো ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026731939501.pdf 

 

SC/AB/SG


(रिलीज़ आईडी: 2292628) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam