প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সাইবার, ক্রিটিকাল টেকনোলজি এবং সরবরাহ শৃঙ্খল (পিএসিটিএস) বিষয়ে অস্ট্রেলিয়া-ভারত অংশীদারিত্ব

प्रविष्टि तिथि: 09 JUL 2026 11:04AM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ জুলাই, ২০২৬


অস্ট্রেলিয়া এবং ভারত সাইবার এবং ক্রিটিকাল টেকনোলজিতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলেছে। ২০২০-র কম্প্রিহেনসিভ স্ট্যাটেজিক পার্টনারশিপ-এ সাইবার এবং সাইবার সক্ষম অতি গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাঠামোগত ব্যবস্থায় দুদশকের যৌথ গবেষণা, কার্যকরী সংহতি এবং নীতিগত যোগাযোগের ফল এই অংশীদারিত্ব।

অর্থনৈতিক অগ্রগতির চালিকা শক্তি সরবরাহ শৃঙ্খল, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা। জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু। একে ব্যবহার করা যায় মূল্য এবং আন্তর্জাতিক বিধিকে রূপ দিতে। অস্ট্রেলিয়া এবং ভারত আমাদের বর্তমান ভিতের ওপরই গড়ে তুলবে এবং আমাদের দ্বিপাক্ষিক লক্ষ্যকে উন্নীত করবে “অস্ট্রেলিয়া-ভারত পার্টনারশিপ অন সাইবার, ক্রিটিকাল টেকনোলজিস অ্যান্ড স্লাপাই চেনস (পিএসিটিএস) ”-এ ২০২০-র কাঠামোর বদলে।

প্যাক্টস-এর লক্ষ্য জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের অভিন্ন স্বার্থকে সাহায্য করা, আরও বেশি করে ডিজিটাল পছন্দের মাধ্যমে আমাদের অংশীদারদের ক্ষমতায়ন করা, গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলকে আরও দৃঢ় করা, সকলকে অন্তর্ভুক্ত করা এবং একই ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠবে আমাদের প্রয়াসে। প্রতিটি স্তরে এই অংশীদারিত্ব দায়িত্বশীল প্রযুক্তি নেতা হিসেবে দুই দেশের দায়বদ্ধতার প্রদর্শন করবে।

এটি ৫টি স্তম্ভের ওপর স্থাপিত প্রতিটি আন্তঃসম্পর্কিত স্তম্ভে ভারত এবং অস্ট্রেলিয়া সুযোগগুলি এবং নির্দিষ্ট প্রকল্পগুলি চিহ্নিত করবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে মদত দিতে।

অস্ট্রেলিয়া এবং ভারত নিরাপদ, দৃঢ় এবং বিস্বাসযোগ্য সরবরাহ শৃঙ্খলের লক্ষ্যে কাজ করবে। আমাদের ক্রমবর্ধমান প্রযুক্তি শিল্পকে সাহায্য করতে। তৈরি হবে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা সহযোগিতার জন্যে। কোয়াড পাটনারশিপ ফর কেবল ক্যানেক্টিভিটি এবং রেজিলিয়েন্সের মাধ্যম সহ ভারত-অস্ট্রেলিয়া সহযোগিতার প্রসার ঘটানো হবে যাতে ভারত-প্রশান্ত মহাসাগরের তলদেশে কেবল সংযোগ করা যায়।

অস্ট্রেলিয়া এবং ভারতীয় গবেষণা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলা হবে যার লক্ষ্য হবে সেমি কন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলের সুরক্ষার ওপর। নিরাপদ বিরল খনিজ সরবরাহ শৃঙ্খলের গঠনে সহযোগিতা। যা হতে পারে সংহতিপূর্ণ লগ্নিতে, নিয়মবিধির সামঞ্জস্যে এবং রিসাইক্লিং রিকভারির মাধ্যমে। অস্ট্রেলিয়া এবং ভারতের ব্যবসার মধ্যে বাণিজ্যিক সহযোগিতা এবং ব্যবসার নানা বৈচিত্র্যকরণের প্রসারে।

দ্বিতীয় স্তম্ভ ক্রিটিকাল টেকনোলজি ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ভারত একসঙ্গে কাজ করবে। বিরল শ্রেণীর প্রযুক্তি, নিরাপত্তা, দৃঢ়তা এবং অগ্রাধিকারের সংহতি শক্তিশালী করতে। কৃত্রিম মেধা, মহাকাশ প্রযুক্তি, টেলি কমিউনিকেশন, জৈব প্রযুক্তি এবং উন্নত পদার্থের মতো বিরল ক্ষেত্রে নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে। আন্তর্জাতিক মান ও মাপকাঠিকে এগিয়ে নিয়ে যেতে আন্তর্জাতিক প্রয়াসকে তুলে ধরা। বিশ্বাসযোগ্য, সুরক্ষিত এবং নিরাপদ এআই-এর জন্য। অস্ট্রেলিয়া-ভারত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ অংশীদারিত্বে পুনঃ আলোকপাত করা যাতে অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে লক্ষ্য করা যায়।

তৃতীয় স্তম্ভ সাইবার নিরাপত্তা যেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ভারত একসঙ্গে কাজ করবে বিষয়টিকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে। এরমধ্যে আছে সাইবার অপরাধের মোকাবিলা, ক্ষতিকারক সাইবার সংক্রান্ত কাজকে প্রতিহত করা, সাইবার এবং প্রযুক্তি সুরক্ষাবিধি সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো রক্ষা করা। সাইবার এবং আইসিটি ক্ষেত্রে সংহত এবং যুক্তিনির্ভর দ্বিপাক্ষিক ব্যবস্থা স্থাপন করতে কাজ। রাষ্ট্রসংঘের নির্দেশিত সাইবার সংক্রান্ত প্রক্রিয়ায় সহযোগিতা জোরদার করা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি বাণিজ্যে অস্ট্রেলিয়া এবং ভারতের বাণিজ্যের মধ্যে ব্যবসা ও লগ্নির সুযোগ ও বৃদ্ধির সুবিধার প্রসারে।

চতুর্থ স্তম্ভ বা ডিজিটাল রেজিলিয়েন্স ক্ষেত্রে প্রশান্ত মহাসাগর জুড়ে অর্থনীতির ডিজিটালাইজেশনকে সাহায্য করতে বিশ্বাসযোগ্য এবং সঠিকমাত্রায় প্রযুক্তি প্রদানের পথ খুঁজবে অস্ট্রেলিয়া এবং ভারত। ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাকস্ট্রাকচার (ডিপিআই)-এর ভিত্তিতে ভারত-প্রশান্ত মহাসাগরের দেশগুলির সঙ্গে নতুন অংশীদারিত্ব বিনিময়ে সহায়তা।

এছাড়া পঞ্চম স্তম্ভ হিসেবে অভিহিত প্রতিরক্ষা গবেষণায় সহযোগিতা ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ভারত অংশীদারিত্ব বৃদ্ধি করতে একসঙ্গে কাজ করবে যাতে বহুমাত্রিক প্রতিরক্ষা সমস্যা ও সক্ষমতা নিয়ে বোঝাপড়া এগিয়ে যেতে পারে। দুদেশের লক্ষ্য, প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রাধিকার ক্ষেত্রে আলোচনাকে জোরদার করা, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি গোষ্ঠীর সঙ্গে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন এবং স্টার্টআপ পরিমণ্ডলে দুদেশের মধ্যে মৈত্রী আরও গভীর করা।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2282939) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam