নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনয়নের আমন্ত্রণ 

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জুলাই

प्रविष्टि तिथि: 02 JUL 2026 1:10PM by PIB Agartala

নয়াদিল্লী, ২ জুলাই ২০২৬: মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬'-এর জন্য পুনরায় মনোনয়নের আমন্ত্রণ জানিয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬। 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬'-এর জন্য সমস্ত মনোনয়ন অবশ্যই https://awards.gov.in অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে। 

এটি ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি জানানোর একটি অনন্য উদ্যোগ; যারা খেলাধুলা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এছাড়াও, প্রতিকূল পরিস্থিতিতে যারা অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদেরও এই পুরস্কার প্রদান করা হয়। 

যে কোনও নাগরিক, বিদ্যালয়, প্রতিষ্ঠান কিংবা সংগঠন প্রার্থীর নাম সুপারিশ করতে পারেন।শিশুরা নিজের নাম প্রস্তাব বা 'সেলফ-নমিনেশন'-এর মাধ্যমেও আবেদন করতে পারে। 

আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

* সময়সীমা: ৩১ জুলাই ২০২৬
* পদ্ধতি: শুধুমাত্র অনলাইন
* পোর্টাল: https://awards.gov.in

আবেদনকারীদের তাদের প্রাথমিক ব্যক্তিগত তথ্য ও পুরস্কারের বিভাগ উল্লেখ করার পাশাপাশি একটি সাম্প্রতিক ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এছাড়া, তাদের অর্জিত সাফল্য এবং তার প্রভাব সম্পর্কে একটি বিবরণীও (সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে) জমা দিতে হবে। 

মন্ত্রণালয় স্কুল, যুব সংগঠন, এনজিও, পঞ্চায়েত এবং ব্যক্তিগত পর্যায়ে সকলকে আহ্বান জানাচ্ছে যেন তারা এই সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করতে ও তাদের সহায়তা প্রদানে এই সময়টি কাজে লাগায়। আসুন, আমরা সবাই মিলে নিশ্চিত করি যেন ভারতের তরুণ অগ্রদূতরা তাদের প্রাপ্য স্বীকৃতি লাভ করেতে পারে।

*****

PS/SG


(रिलीज़ आईडी: 2280388) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam