নারীওশিশুবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬ – এর জন্য মনোনয়নের আমন্ত্রণ
प्रविष्टि तिथि:
02 JUL 2026 1:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুলাই, ২০২৬
নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আবারও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬ – এর জন্য মনোনয়নের আমন্ত্রন জানিয়েছে। ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে শুধুমাত্র অনলাইন পোর্টাল https://awards.gov.in – এর মাধ্যমে।
৫ থেকে ১৮ বছর বয়সীদের খেলাধূলা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ কিংবা শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার জন্যও দেওয়া হয় এই পুরস্কার।
যে কোনও নাগরিক, বিদ্যালয়, প্রতিষ্ঠান কিংবা সংগঠন প্রার্থীর নাম সুপারিশ করতে পারেন। শিশুরা স্বমনোনয়নের মাধ্যমেও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আবেদনে ব্যক্তিগত তথ্যাদি এবং বিভাগ উল্লেখ করতে হবে। সেইসঙ্গে, প্রামাণ্য নথি এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে। এছাড়াও, কোন কারণে পুরস্কারের জন্য আবেদন করা হচ্ছে, সেই বিষয়ে ১ হাজার শব্দের মধ্যে লিখে আপলোড করা জরুরি।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2280249)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam