প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে প্রশংসা করেছেন

प्रविष्टि तिथि: 17 JUN 2026 10:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন যে ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিটি ১৫ জুলাই ২০২৬ তারিখে কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বলেছেন যে এই চুক্তিট দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

শ্রী মোদী বলেছেন যে এই চুক্তি ভারতীয় কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করবে এবং 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্য পূরণে অর্থবহ অবদান রাখবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে এভিয়নে জি৭ শিখর সম্মেলনে উপস্থিত তিনি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত খুশি যে, ভারত-ব্রিটেন অর্থনৈতিক মৈত্রীতে উল্লেখযোগ্য গতি যুক্ত হয়েছে। 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;

“ভারত-ব্রিটেন সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।

এটা উল্লেখ করতে পেরে আমি আনন্দিত যে, ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিটি ২০২৬ সালের ১৫ই জুলাই থেকে কার্যকর হবে।

এই চুক্তিটি আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এটি ভারতীয় কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করবে এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপায়ণে অর্থবহ অবদান রাখবে।

জি৭ শিখর সম্মেলনের জন্য এভিয়ানে উপস্থিত প্রধানমন্ত্রী স্টারমার এবং আমি, উভয়েই আমাদের অর্থনৈতিক সম্পর্কে এই উল্লেখযোগ্য গতি সঞ্চারে স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত।

@Keir_Starmer”

 

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2274492) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam