স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনসেবায় ঐতিহাসিক কৃতিত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬

 

দেশের জনসেবায় দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ঐতিহাসিক কৃতিত্ব অর্জনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স-এ এক বার্তায় শ্রী অমিত শাহ বলেন, “দেশের জনগণের সেবায় দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ঐতিহাসিক কৃতিত্ব অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রধানমন্ত্রী হিসেবে মোদীজির এই ১২ বছরের কার্যকাল ভারতের আত্মসম্মানের পুনর্জাগরণ, সাংস্কৃতিক নবজাগরণ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে জাতির মুক্তির সাক্ষী হয়ে রয়েছে দেশ। এই সময়ে নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে, তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে, নতুন শিক্ষানীতি প্রবর্তিত হয়েছে এবং মাতৃভাষায় চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার পথ প্রশস্ত হয়েছে। একই সঙ্গে, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার সংকল্প প্রতিটি ভারতীয়র অঙ্গীকারে পরিণত হয়েছে। এই ১২ বছরে দেশের সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, রাম মন্দির নির্মিত হয়েছে, নকশালবাদের বিরুদ্ধে নির্ণায়ক সাফল্য অর্জিত হয়েছে এবং প্রতিটি সন্ত্রাসবাদী কার্যকলাপের উপযুক্ত জবাব দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করা হয়েছে। পাশাপাশি, হীনম্মন্যতার বোধ কাটিয়ে জাতি তার সম্মিলিত শক্তিকে খুঁজে পেয়েছে এবং নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও সক্ষমতা নিয়ে গর্ব করতে শিখেছে। দেশের মানুষকে সুরক্ষিত করা এবং তাদের হারানো আত্মসম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করা মোদীজির সবচেয়ে বড় কৃতিত্ব। আজ এক ‘নতুন ভারত’ আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি বিশ্বমঞ্চে নিজের পরিচয় তুলে ধরছে এবং বিশ্ব এক সক্ষম, শক্তিশালী ও রূপান্তরিত ভারতের উত্থান প্রত্যক্ষ করছে।” 

অন্য একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “মোদীজির নেতৃত্ব হলো সংকল্প থেকে সাফল্য এবং সেবা থেকে সুশাসনের পথে এগিয়ে যাওয়ার যাত্রার প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত আত্মবিশ্বাস, উন্নয়ন ও বিশ্বব্যাপী মর্যাদার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।”

 

SC/AB/DM


(रिलीज़ आईडी: 2271225) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam