স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দেশের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনগণের সেবা করার এই ঐতিহাসিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ১২ বছরের শাসনকাল ভারতের আত্মসম্মানের পুনরুজ্জীবন, সাংস্কৃতিক নবজাগরণ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত

দেশের নাগরিকদের সুরক্ষিত করা এবং তাঁদের হারানো আত্মসম্মান ও গর্ব ফিরিয়ে আনাই প্রধানমন্ত্রী মোদীর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব

প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্ব দৃঢ় সংকল্প থেকে সাফল্য এবং সেবা থেকে সুশাসনের যাত্রার প্রতীক

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আত্মবিশ্বাস, উন্নয়ন এবং বিশ্বমর্যাদার নতুন মানদণ্ড স্থাপন করেছে

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:43PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জুন,২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দেশের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনগণের সেবা করার এই ঐতিহাসিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স-এ একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “দেশের জনগণের সেবায় দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের এই ঐতিহাসিক সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মোদী জি-র এই ১২ বছর ভারতের আত্মসম্মানের পুনরুজ্জীবন, সাংস্কৃতিক নবজাগরণ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে জাতির মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত । একটি নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে, তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে, নতুন শিক্ষা নীতি চালু করা হয়েছে এবং মাতৃভাষায় চিকিৎসা ও প্রকৌশল শিক্ষার পথ প্রশস্ত করা হয়েছে। একই সাথে, আত্মনির্ভর ভারত প্রতিটি ভারতীয়ের সংকল্পে পরিণত হয়েছে। এই ১২ বছরে, দেশের সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, রাম মন্দির নির্মিত হয়েছে, নকশালবাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্য অর্জিত হয়েছে এবং সন্ত্রাসবাদ দমন করা হয়েছে।” প্রতিটি সন্ত্রাসী ঘটনার উপযুক্ত জবাব দিয়ে দৃঢ়ভাবে তার মোকাবিলা করা হয়েছে। একই সঙ্গে জাতির সম্মিলিত শক্তি হীনমন্যতাবোধ থেকে জেগে উঠেছে এবং নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও সক্ষমতা নিয়ে গর্ব করতে শিখেছে। দেশের মানুষকে সুরক্ষিত করা এবং তাদের হারানো আত্মসম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করাই মোদীজীর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। আজ  এক নতুন ভারত আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি বিশ্বমঞ্চে তার পরিচয় প্রতিষ্ঠা করছে এবং বিশ্ব এক সক্ষম, শক্তিশালী ও রূপান্তরিত ভারতের উত্থান প্রত্যক্ষ করছে।

অন্য একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “মোদিজির নেতৃত্ব হলো সংকল্প থেকে সাফল্য এবং সেবা থেকে সুশাসনের যাত্রার প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত আত্মবিশ্বাস, উন্নয়ন এবং বিশ্বখ্যাতির নতুন মানদণ্ড স্থাপন করেছে।”

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2271162) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam