পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী হরদীপ সিং পুরী প্রথম যাত্রীবাহী ফ্লেক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন

प्रविष्टि तिथि: 04 JUN 2026 4:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ জুন, ২০২৬


পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে দেশের প্রথম যাত্রীবাহী ফ্লেক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন। মারুতি সুজুকি এই গাড়িটি তৈরি করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করিও উপস্থিত ছিলেন। ফ্লেক্স ফুয়েল গাড়িতে জ্বালানি হিসেবে ২০ শতাংশ ইথানল ও ৮০ শতাংশ পেট্রোলের মিশ্রণ যেমন ব্যবহার করা যাবে, পাশাপাশি সম্পূর্ণ ইথানল দিয়েও এই গাড়ি চলবে। শ্রী পুরী বলেন, এর মধ্য দিয়ে ভারতের জ্বালানি ব্যবহারের এক নতুন যুগের সূচনা হল। বর্তমানে দেশে প্রায় ৩৭ লক্ষ যাত্রীবাহী গাড়ি চলাচল করে। দেশের মধ্যবিত্ত শ্রেণির উচ্চাকাঙ্খা এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। 

শ্রী পুরী বলেন, ২৮ ফেব্রুয়ারী পশ্চিম এশিয়া সংঘাত শুরু হওয়ার আগে ভারতে আমদানী করা রান্নার গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আসত। দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পেট্রোলিয়াম আমদানি করে দেশ এই চাহিদা পূরণ করছে।বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির মধ্যেও ভারত অশোধিত তেল, রান্নার এবং প্রাকৃতিক গ্যাস নিরবচ্ছিন্নভাবে সংগ্রহ করছে। সারা পৃথিবীর তুলনায় এদেশের সবথেকে কম জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে।  

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করে গাড়ি চালানোর প্রসঙ্গটিও উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভারতে জ্বালানি হিসেবে ইথানলের ব্যবহার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। চিনি এবং ভুট্টার সাহায্যে ইথানল তৈরি করা হচ্ছে। কৃষক, ইথানল উৎপাদক, তেল বিপণন সংস্থা, গাড়ি নির্মাণ সংস্থা, বিজ্ঞানী ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে কৃষিকাজের পর প্রাপ্ত খুদ গুঁড়ো, বর্জ্য কৃষিজ পদার্থ, বাঁশ এবং সি উইড ব্যবহার করে এদেশে  ইথানল তৈরি করা হচ্ছে।   

২০২৩-২৪ অর্থ বর্ষে পেট্রোলে ইথানল মেশানো হত ১.৫ শতাংশের কম। ২০২৫-২৬ অর্থ বর্ষে তা বৃদ্ধি পেয়ে ২০ শতাংশে পৌঁছেছে। নির্ধারিত সময়ের ৫ বছর আগেই এই লক্ষ্যমাত্রা অর্জন করা গেছে। ২০১৩-১৪ অর্থ বর্ষে ইথানল সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ৩৮ কোটি লিটার। আজ তা বৃদ্ধি পেয়ে ৪২১ কোটি লিটারে পৌঁছেছে। মন্ত্রী বলেন, যদি নতুন ২ এবং ৪ চাকার গাড়িগুলির ৫০ শতাংশও ফেক্স ফুয়েল ব্যবস্থাপনায় চলে তাহলে আরও ৩১১ কোটি ৮০ লক্ষ ইথানলের প্রয়োজন হবে। কৃষকরাও ১২,৪০৩ কোটি টাকা অতিরিক্ত আয় করবেন।  
নীতি আয়োগ সরকারিভাবে ইথানল ভিত্তিক ফেক্স ফুয়েল গাড়িকে বিশেষ শ্রেণিভুক্ত যানবাহনের স্বীকৃতি দিয়েছে। ৮৫ শতাংশ ইথানল ব্যবহারকারী গাড়িগুলিকে কার্বন নিঃসরণ মুক্ত গাড়ির তকমা দেওয়া হচ্ছে। দেশের দূষণ সমস্যা নিয়ন্ত্রণেও ফ্লেক্স ফুয়েল গাড়ি সহায়ক হবে। 
সম্প্রতি ফ্লেক্স ফুয়েল চালিত হিরো মোটকোর মোটর সাইকেল রাস্তায় নেমেছে। আর আজ মারুতি সুজুকির চার চাকার এই গাড়ি নামল।

 
SC/CB/SG


(रिलीज़ आईडी: 2268944) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali-TR , Gujarati , Tamil , Kannada , Malayalam