রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি সিকিম পুলিশকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াজ পুলিশ কালার’ প্রদান করলেন
প্রকাশিত:
28 MAY 2026 12:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মে ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২৮ মে, ২০২৬) গ্যাংটকে সিকিম পুলিশকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াজ পুলিশ কালার’ প্রদান করলেন।
অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি এই সম্মানের জন্য সিকিম পুলিশের প্রাক্তন ও বর্তমান সকল আধিকারিক ও পুলিশকর্মীকে অভিনন্দন জানান। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, ১৮৯৭-এ এই বাহিনী স্থাপনের পর থেকে সিকিমে শান্তি, সুরক্ষা ও ন্যায় নিশ্চিত করতে কাজ করেছে এই বাহিনী।
রাষ্ট্রপতি বলেন, ভারতের পুলিশ ব্যবস্থা দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসনের ছাপ বহন করেছে। ঔপনিবেশিক শাসনের সময়ে পুলিশের প্রাথমিক কাজ ছিল মানুষের সেবা করা নয়, তাদের নিয়ন্ত্রণ করা এবং শাসকের নির্দেশ কঠোরভাবে পালনে বাধ্য করা। এর ফলে পুলিশি ব্যবস্থায় ঔপনিবেশিক মনোভাব শিকড় গেড়েছিল। এই মনোভাবের জন্য পুলিশের মনোভাব ছিল জনগণের ওপর শাসন করা, সহযোগিতা করা নয়। এই মনোভাব এখন বদলাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের নাগরিকদের ক্ষমতায়ন করতে হলে এই ঔপনিবেশিক মনোভাব সম্পূর্ণ বর্জন করা প্রয়োজনীয়। শুধুমাত্র তখনই বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে পুরোপুরি অবদান রাখতে পারবে নাগরিকগণ।
রাষ্ট্রপতি বলেন, পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা সম্পূর্ণ অবিচ্ছেদ্য। তিনি জানান যে, পুলিশ যন্ত্রকে নাগরিক-বান্ধব করে তোলা উচিত যাতে সাধারণ মানুষ ভয় না পেয়ে অভিযোগ জানাতে পারেন। অগ্রাধিকার দিতে হবে মহিলা, শিশু এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি সংবেদনশীলতা নিয়ে।
রাষ্ট্রপতি বলেন, নাগরিকদের অংশীদার এবং পথপ্রদর্শক হতে হবে পুলিশকে। এই সহযোগিতার ভূমিকা নিলে তবেই সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা জোরদার হবে। যখন পুলিশ মানুষের সমস্যা বুঝবে এবং সাহায্য করবে, একইসঙ্গে তা সমাজের ভিতরে নিরাপত্তার ভাবনা বৃদ্ধি করবে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা গভীর হবে। তিনি বলেন যে, পুলিশ ব্যবস্থার উদ্দেশ্য শুধুমাত্র অপরাধীকে ধরার মধ্যে সীমিত করে রাখলে চলবে না, সুরক্ষিত এবং সামাজিক সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যেও কাজ করতে হবে।
রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, সিকিমের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সিকিম পুলিশ উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাদের পেশাদারি মনোভাব এবং নাগরিকদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সিকিমের মানুষের কাছ থেকে তারা ভালোবাসা এবং শ্রদ্ধা আদায় করে নিয়েছে।
রাষ্ট্রপতির ভাষণ দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026528878101.pdf-
SC/AP/NS
(রিলিজ আইডি: 2266173)
ভিজিটরের কাউন্টার : 9