প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অন্ধপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 16 APR 2026 9:50AM by PIB Kolkata

নতুন দিল্লি ১৬ এপ্রিল ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

স্বজনহারাদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

প্রত্যেক মৃতের নিকট পরিজনকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে পিএমএনআরএফ থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে :

“অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার দুর্ঘটনাটি গভীর বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের আমার সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে মৃতদের নিকট পরিজনকে এককালীন অনুদান হিসেবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে ; PM @narendramodi””

 

SC/AP/CS…


(রিলিজ আইডি: 2252498) ভিজিটরের কাউন্টার : 16