মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
অরুণাচল প্রদেশের কামলে, ক্রা দাদি এবং কুরুং কুমে জেলায় ২৬,০৬৯.৫০ কোটি টাকা ব্যয়ে ১৭২০ এম মেগাওয়াট কমলা কামলা জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
প্রকাশিত:
08 APR 2026 4:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি অরুণাচল প্রদেশের কামলে, ক্রা দাদি এবং কুরুং কুমে জেলায় কামলা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য ২৬,০৬৯.৫০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করেছে। এই প্রকল্পটি সম্পন্ন হতে আনুমানিক ৯৬ মাস সময় লাগবে বলে ধরা হয়েছে।
১৭২০ মেগাওয়াট (৮ x ২১০ মেগাওয়াট এবং ১ x ৪০ মেগাওয়াট) ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পটি থেকে ৬৮৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ অরুণাচল রাজ্যে বিদ্যুৎ সরবরাহকে শক্তিশালী করবে। এটি একদিমে যেমন বিদ্যুতের প্রয়োজনীয় চাহিদা মেটাবে। উৎপাদিত বিদ্যুত জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষা করবে। সেইসঙ্গে, ব্রহ্মপুত্র উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণেও সহায়ক হবে।
কামলা জলবিদ্যুৎ প্রকল্পটি এনএইচপিসি লিমিটেড এবং অরুণাচল রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গঠিত একটি সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। ভারত সরকার এই প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত অংশের জন্য বাজেট সহায়তা হিসেবে ৪,৭৪৩.৯৮ কোটি টাকা এবং সহায়ক পরিকাঠামো, যেমন - রাস্তাঘাট, সেতু ও সংশ্লিষ্ট বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নির্মাণের জন্য ১,৩৪০ কোটি টাকার বাজেট সহায়তা প্রদান করবে। এর পাশাপাশি, রাজ্যের ইকুইটি বা মালিকানা বাবদ ৭৫০ কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক সহায়তাও প্রদান করা হবে।
এই প্রকল্পের সুবাদে রাজ্য সরকার উৎপাদিত বিদ্যুতের ১২ শতাংশ বিনামূল্যে পাবে এবং অতিরিক্ত ১ শতাংশ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল - এর জন্য নির্দিষ্ট থাকবে।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2250196)
ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada