প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নারী-নেতৃত্বাধীন প্রশাসন সম্পর্কে লেখা একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 07 APR 2026 12:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবীর লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। ওই লেখায় ভারতের প্রশাসনিক ক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা রয়েছে। 
এক্স পোস্টে শ্রীমতি অন্নপূর্ণা দেবীকে ট্যাগ করে প্রধানমন্ত্রী বলেছেন, যা বলা হয় তা কর্মে রূপান্তরিত হওয়া উচিত। সরকার প্রতিটি ক্ষেত্রেই নারী শক্তির প্রয়োগ ও সাফল্য দেখতে চায়। সেই লক্ষ্যেই গৃহীত হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম। এই বিষয়টি বিকশিত ভারতের অন্যতম স্তম্ভ। 


SC/AC/SG


(রিলিজ আইডি: 2249711) ভিজিটরের কাউন্টার : 8