নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচন : ECINET প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পূর্ববর্তী অপরাধের রেকর্ড সম্পর্কে জানুন

প্রকাশিত: 04 APR 2026 1:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ এপ্রিল ২০২৬

 

 

• ভারতের নির্বাচন কমিশন ১৫ মার্চ, ২০২৬ তারিখে আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন এবং গোয়া, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার ৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

 

• আসাম ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ৪টি রাজ্যের উপ-নির্বাচনে মোট ১,৯৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল, ২০২৬ তারিখে।

 

• পশ্চিমবঙ্গ (প্রথম ও দ্বিতীয় পর্যায়) এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে; প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ হল তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের (প্রথম পর্যায়) ক্ষেত্রে ৯ এপ্রিল এবং পশ্চিমবঙ্গের (দ্বিতীয় পর্যায়) ক্ষেত্রে ১৩ এপ্রিল।

 

• নাগরিকরা ইসিআইনেট-এর "Know Your Candidates (KYC)" মডিউলটি ব্যবহার করে প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, সম্পদ ও দায়বদ্ধতা, শিক্ষাগত যোগ্যতা এবং তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

 

• ব্যবহারকারীরা ECINet-এর “Conduct of Elections” ট্যাবের অধীনে কেওয়াইসি মডিউলটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, ইসিআইনেট ব্যবহার করে প্রার্থীরা সম্পূর্ণ যে হলফনামাটি (ফর্ম ২৬) জমা দিয়েছেন, সেটিও তাঁরা ডাউনলোড করতে পারবেন।

 

• ইসিআই নেট হল, বিশ্বের বৃহত্তম নির্বাচনী পরিষেবা প্ল্যাটফর্ম; এটি ভারতের নির্বাচন কমিশনের ৪০টিরও বেশি অ্যাপ ও পোর্টালকে একত্রিত করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সমস্ত নির্বাচনী পরিষেবাগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

 

• ইসিআইনেট একটি নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটারদের বিভিন্ন পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে ভোটার নিবন্ধন, ভোটার তালিকায় নাম অনুসন্ধান, আবেদনের অবস্থা যাচাই, নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন, বিএলও-এর সঙ্গে কথা বলার জন্য সময় নির্ধারণ (Book-a-call), e-EPIC ডাউনলোড, ভোটের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ এবং অভিযোগের নিষ্পত্তি।

 

• নির্বাচনী বিধি লঙ্ঘনে ‘cVIGIL’ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন নির্বাচনী পরিষেবা সহজলভ্য করে তোলার লক্ষ্যে 'সক্ষম'-এর মতো ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম তথ্য প্রদান এবং অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে এটি 'একক-জানালা' প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।

 

 

SC/MP/AS 


(রিলিজ আইডি: 2248971) ভিজিটরের কাউন্টার : 16
এই রিলিজটি পড়তে পারেন: Punjabi , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu