প্রধানমন্ত্রীরদপ্তর
গুজরাটের পোরবন্দরে মাধবপুর মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
প্রকাশিত:
29 MAR 2026 10:23AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের পোরবন্দরে চলমান মাধবপুর মেলা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী মন্তব্য করেন যে, এই প্রাণবন্ত উৎসবটি আমাদের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরে এবং একই সঙ্গে গুজরাট ও উত্তর-পূর্ব ভারতের মধ্যকার শাশ্বত সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। শ্রী মোদী বলেন, “এই উৎসবটি বিচিত্র সব ঐতিহ্যকে একসূত্রে গেঁথে তোলে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে। আমি সকলকে এই মেলা পরিদর্শনের আহ্বান জানাই!”
২০২২ সালের এপ্রিল মাসের ‘মন কি বাত’ (মনের কথা) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাধবপুর মেলার তাৎপর্য এবং আমাদের সংস্কৃতিতে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন।
প্রধানমন্ত্রী ‘এক্স’ (পূর্বে টুইটার)হ্যান্ডেল প্ল্যাটফর্মে একটি বার্তা পোস্ট করেছেন:
“গুজরাটের পোরবন্দরে চলমান মাধবপুর মেলা উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
এই প্রাণবন্ত উৎসবটি আমাদের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরে এবং একই সঙ্গে গুজরাট ও উত্তর-পূর্ব ভারতের মধ্যকার শাশ্বত সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
এই উৎসবটি বিচিত্র সব ঐতিহ্যকে একসূত্রে গেঁথে তোলে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে। আমি সকলকে এই মেলা পরিদর্শনের আহ্বান জানাই!”
https://x.com/narendramodi/status/2038099253420310544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2038099253420310544%7Ctwgr%5Ebfbb5c2a4b40a615ab0e84f135c6702a2f05a330%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2246605reg%3D3lang%3D1
“২০২২ সালের এপ্রিল মাসের #MannKiBaat অনুষ্ঠানে আমি মাধবপুর মেলার তাৎপর্য এবং আমাদের সংস্কৃতিতে এর গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। অবশ্যই শুনবেন...”
https://x.com/narendramodi/status/2038100063906591220?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2038100063906591220%7Ctwgr%5Ebfbb5c2a4b40a615ab0e84f135c6702a2f05a330%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2246605reg%3D3lang%3D1
SC/SB/AS
(রিলিজ আইডি: 2246625)
ভিজিটরের কাউন্টার : 9