প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শহিদ দিবসে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন
প্রকাশিত:
23 MAR 2026 8:29AM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শহিদ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মহান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জন্য এই আদর্শ নায়কদের প্রাণদান ভারতের সকলের স্মৃতিতে গভীরভাবে অঙ্কিত আছে। তিনি বলেছেন, অত্যন্ত তরুণ বয়সে তাঁরা ভারতের স্বাধীনতার জন্য তাঁদের দৃঢ় সংকল্প প্রদর্শন করেছিলেন। শ্রী মোদী বলেছেন, ঔপনিবেশিক শাসনের শক্তিতে দমে না গিয়ে তাঁরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে আত্মত্যাগের পথ বেছে নিয়েছিলেন, নিজেদের জীবনের ওপরে স্থান দিয়েছিলেন দেশকে এবং তাঁদের ন্যায়, দেশপ্রেম এবং নির্ভীক প্রতিরোধের আদর্শ আজও অগণিত ভারতীয়ের মনোবলকে শক্তি জুগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“আজ আমি ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রতি শ্রদ্ধায় নত হচ্ছি। দেশের জন্য তাঁদের প্রাণদান আমাদের সকলের স্মৃতিতে অঙ্কিত হয়ে রয়েছে।
তরুণ বয়সে তাঁরা ভারতের স্বাধীনতার জন্য দেখিয়েছিলেন অসাধারণ শৌর্য এবং অদম্য নিষ্ঠা। ঔপনিবেশিক শাসনের শক্তির কাছে নত না হয়ে তাঁরা বেছে নিয়েছিলেন দৃঢ় মনোবলের সঙ্গে আত্মত্যাগের পথ, দেশকে স্থান দিয়েছিলেন নিজেদের জীবনের ওপরে। ন্যায়, দেশপ্রেম এবং নির্ভীক প্রতিরোধে তাঁদের আদর্শ অগণিত ভারতীয়ের মনোবলকে এখনও ইন্ধন জুগিয়ে যাচ্ছে।”
SC/AP/CS……
(রিলিজ আইডি: 2243742)
ভিজিটরের কাউন্টার : 8