তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি, শিশুদের বিপজ্জনক প্রদর্শন এবং অ্যাডভার্টাইজিং কাউন্সিল (এএসসিআই)-এর নিয়মাবলী ভঙ্গকে বিজ্ঞাপন বিধিতে নিষিদ্ধ করা হয়েছে

প্রকাশিত: 18 MAR 2026 3:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ মার্চ, ২০২৬


বর্তমান আইনি কাঠামোয় বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেলে সম্প্রচারিত বিজ্ঞাপনগুলিকে কেবল টিভি সম্প্রচার (নিয়মাবলী) আইন, ১৯৯৫ মেনে চলতে হয়। বিজ্ঞাপন বিধি সেই বিষয়টিকেই স্পষ্ট করেছে। 

নিয়মাবলীতে বলা হয়েছে, কোনো বিজ্ঞাপনে এমন কিছু প্রদর্শন করা যাবে না, যাতে কোনো পণ্যের উপাদান সামগ্রীতে বিশেষ জাদুকরী বা আধিভৌতিক ক্ষমতা রয়েছে এমন দেখানো হয়, বস্তুত যা প্রমাণ করা অসম্ভব। এছাড়াও শিশুদেরকে কোনো বিজ্ঞাপনে এমন ভাবে প্রদর্শন করা যাবে না, যা তাদের ক্ষেত্রে বিপজ্জনক, ভিক্ষা বৃত্তি করছে এমন মর্যাদা হানিকর বা কুরুচিপূর্ণ। কোনো কেবল সম্প্রচার পরিষেবায় এই জাতীয় বিজ্ঞাপন প্রদর্শন করা চলবে না। এছাড়াও এমন কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না, যা বিজ্ঞাপন বিধি ভঙ্গকারী। বিশেষত, অ্যাডভার্টাইজিং কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) মুম্বই, গৃহীত নিয়মাবলীর পরিপন্থী। 

কেবল টিভি সম্প্রচার (সংশোধনী আইন) ২০২১-এ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত বিষয় ভিত্তিক অভিযোগ বা আপত্তি দূরীকরণে যে ত্রিস্তরীয় বিধিবদ্ধ নিয়মাবলী রয়েছে, তাহল সম্প্রচারকারীদের আত্মনিয়ন্ত্রণ, সম্প্রচারকারীদের স্বনিয়ন্ত্রিত শাখাগুলির আত্মনিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় সরকারের তদারকি প্রক্রিয়া। কেবল টেলিভিশন সম্প্রচার (সংশোধনী)আইন ২০২১-এ সংস্থান রয়েছে কোনো চ্যানেলে সম্প্রচারিত কোনো অনুষ্ঠান যদি বিজ্ঞাপন বিধির সঙ্গে সাযুজ্যপূর্ণ না হয়, তাহলে তিনি সম্প্রচারকারীর কাছে লিখিত অভিযোগ জানাতে পারেন, অবশ্যই সেই অভিযোগ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) –এর নির্বাচনী বিধিতে অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই জাতীয় অভিযোগ কাউন্সিলের কাছেও পাঠানো যেতে পারে। তারা নিয়মমাফিক প্রক্রিয়ায় সেই অভিযোগ গ্রহণের ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে এবং সম্প্রচারকারীকে এবং অভিযোগকারীকে সেই সিদ্ধান্তের কথা জানাবে। 

বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে মাননীয় সুপ্রিম কোর্ট ০৭.০৫.২০২৪- এ যে আদেশ দিয়েছিল, সেই মাফিক মন্ত্রক টিভি /  রেডিও বিজ্ঞাপন নিয়ে ব্রডকাস্ট সেবা পোর্টালে নতুন বৈশিষ্ট্য চালু করে। সংবাদ মাধ্যম ও ইন্টারনেট বিজ্ঞাপনকারীদের ক্ষেত্রে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পোর্টাল সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক স্বঘোষিত শংসাপত্র আপলোড করার কথাও জানায়। মন্ত্রকের পক্ষ থেকে ০৩.০৭.২০২৪-এ বিজ্ঞাপনী সংস্থাগুলিকে পণ্য সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট এবং খাদ্য ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সম্প্রচারিত বিজ্ঞাপনে বার্ষিক স্বঘোষিত শংসাপত্র জমা দেওয়ার কথা জানানো হয়। 

ডিজিটাল খবর প্রকাশকদের ক্ষেত্রে এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিতে ও অনলাইন বিজ্ঞাপনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক যথাক্রমে ১৩.০৬.২০২২, ০৩.১০.২০২২ এবং ০৬.০৪.২০২৩ –এ বিভ্রান্তিকর পণ্য ও পরিষেবা প্রদর্শন থেকে বিরত থাকতে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মাধ্যমগুলিকে নির্দেশ দেয়। 

ক্রেতা সুরক্ষা মন্ত্রকের অধীন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রতিরোধ সংক্রান্ত আইন ২০২২- এর নির্দেশাবলী বিজ্ঞপ্তি আকারে ৯ জুন ২০২২ প্রকাশ করে। তাতে নিয়মাবলী ভঙ্গের ক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তি, ক্রেতা সুরক্ষা আইন ২০১৯ মোতাবেক হবে বলে উল্লেখ করা হয়।

লোকসভায় শ্রী সুরেশ কুমার শেটকর এবং শ্রী বিজয় কুমার ওরফে বিজয় বসন্ত –এর প্রশ্নের লিখিত উত্তরে আজ একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।

 

SC/AB/SG


(রিলিজ আইডি: 2242442) ভিজিটরের কাউন্টার : 2