প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে ভারতের সুবৃহৎ বিদ্যুৎ ব্যবস্থা এবং সুস্থায়ী ভবিষ্যৎ সম্পর্কে লেখা রয়েছে
প্রকাশিত:
18 MAR 2026 1:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহরলাল খট্টরের রচিত এক নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের বিবর্তন সম্পর্কে লেখা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের সুবৃহৎ ব্যবস্থাপনা কিভাবে ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সুস্থায়ী একটি পরিবেশ গড়ে তুলেছে, সে সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহরলাল খট্টর একটি নিবন্ধ লিখেছেন। প্রধানমন্ত্রী সকলকে এই নিবন্ধটি পড়ার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে এ দেশের জ্বালানি নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা এই নিবন্ধ থেকে পাওয়া যাবে।
সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @mlkhattar-এর লেখা একটি নিবন্ধে কিভাবে ভারতের সুবৃহৎ এক বিদ্যুৎ ব্যবস্থাপনা রয়েছে এবং এই ব্যবস্থাপনা ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সুস্থায়ী একটি পরিবেশ গড়ে তুলেছে, সে সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়েছে!
বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে এ দেশের জ্বালানি নীতি সম্পর্কে যথাযথ একটি ধারণা পাওয়া যাবে এই নিবন্ধ থেকে।”
SC/CB/DM
(রিলিজ আইডি: 2241791)
ভিজিটরের কাউন্টার : 34
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam