মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
৩,৮০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে মধ্যপ্রদেশে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের ৭৫২ডি জাতীয় সড়কের বদনাওয়ার-পেতলাওয়াড়-থান্ডলা-তিমারওয়ানি শাখাটি চার লেন করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
10 MAR 2026 4:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি আজ মধ্যপ্রদেশে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের ৭৫২ডি জাতীয় সড়কের বদনাওয়ার-পেতলাওয়াড়-থান্ডলা-তিমারওয়ানি শাখাটি দুই লেন থেকে চার লেন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ৮০.৪৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩,৮৩৯ কোটি ৪২ লক্ষ টাকা। প্রস্তাবিত এই করিডর দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের উজ্জয়িনী থেকে তিমারওয়ানি পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উজ্জয়িনী থেকে বাদনাওয়ার পর্যন্ত ৭০.৪ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তাটি তিমারওয়ানি পর্যন্ত সম্প্রসারিত হবে। এর ফলে, যাতায়াতের সময় এক ঘন্টা কমবে।
তিমারওয়ানি-থান্ডলা-পেতলাওয়াড়-বাদনাওয়ার-উজ্জয়িনী করিডরটি গুজরাট এবং মহারাষ্ট্র থেকে সহজেই উজ্জয়িনীতে পৌঁছতে সাহায্য করবে। তিমারওয়ানি-বাদনাওয়ার শাখার মানোন্নয়ন করা হলে আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, পাশাপাশি সীমাস্ত কুম্ভ মেলার অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দেওয়া যাবে। এই মেলা ২০২৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।
বদনাওয়ার-পেতলাওয়াড়-থান্ডলা-তিমারওয়ানি শাখাটি মধ্যপ্রদেশের ধর ও ঝাবুয়া জেলায়। ধর জেলার বেশ কিছুটা অঞ্চল নীতি আয়োগের উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রকল্পের আওতাধীন। এই সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের সঙ্গে উজ্জয়িনী-বাদনাওয়ার-তিমারওয়ানি করিডরের সঙ্গে যোগাযোগ উন্নত হবে। ফলে, পণ্য পরিবহণের ব্যয় কমবে। ইন্দোর, পিথমপুর, উজ্জয়িনী এবং দেওয়াসে বিভিন্ন শিল্প সংস্থায় কাঁচামাল পৌঁছে দেওয়ার পাশাপাশি ঐ অঞ্চলের কারখানায় উৎপাদিত পণ্যও সহজেই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে যান চলাচলের সুবিধা হবে। ফলে, এক জায়গা থেকে আর এক জায়গায় আরও দ্রুত পৌঁছনো যাবে। পাশাপাশি, মধ্যপ্রদেশের ধর ও ঝাবুয়া জেলায় অর্থনীতির সার্বিক উন্নয়ন হবে।
এই প্রকল্পের আওতায় চারটি বড় সেতু, ৩৪টি ছোট সেতু একটি রেল ওভারব্রিজ তৈরি করতে হবে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2237727)
ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন:
Gujarati
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Odia
,
Kannada
,
Malayalam