প্রধানমন্ত্রীরদপ্তর
কুয়েতের যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন
প্রকাশিত:
03 MAR 2026 6:59PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার নিন্দা করে। সঙ্কটের এই সময়ে ভারতীয় জনগণ কুয়েতের জনগণের পাশে রয়েছেন ।
দুই নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েতি নেতৃবৃন্দের সব ধরণের সহায়তার প্রশংসা করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভারত কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার নিন্দা করে। সঙ্কটের এই সময়ে ভারতীয় জনগণ কুয়েতের জনগণের পাশে রয়েছেন ।
আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার উপর গুরুত্ব দিয়েছি। কুয়েতে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েতি নেতৃবৃন্দ যে ভাবে সহায়তা করছেন, তা প্রশংসার যোগ্য।
https://x.com/narendramodi/status/2028818665962099074?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2028818665962099074%7Ctwgr%5E11de5c9a0c7003a1cf602342d2b1b62ef7d083d8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2235114reg%3D3lang%3D1
SC/CB
(রিলিজ আইডি: 2235272)
ভিজিটরের কাউন্টার : 46
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam