প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

প্রধানমন্ত্রী এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ – এর উদ্বোধনের ঝলকগুলি সকলের সঙ্গে ভাগ করে নিলেন

প্রকাশিত: 19 FEB 2026 3:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ – এ তাঁর উদ্বোধনী ভাষণের ঝলকগুলি আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, “কৃত্রিম মেধা মানব ইতিহাসে সর্ববৃহৎ রূপান্তরমূলক পদক্ষেপগুলির অন্যতম”। 
“কৃত্রিম মেধাকে ঘিরে ভারতের লক্ষ্য ধরা পড়েছে MANAV – এই শব্দের মধ্যে। এর অর্থ – মানুষ”।
“কৃত্রিম মেধা মানবতার সক্ষমতাকে নতুন উচ্চতায় তুলে ধরবে”।
“বৈশ্বিক কল্যাণে আসুন আমরা কৃত্রিম মেধা গড়ে তোলার সংকল্প নিই”।
“দুর্ভাগ্যবশত, এআই ডীপফেক্স এবং ফেব্রিকেটেড কনটেন্টগুলি মুক্ত সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
ওয়াটারমার্কিং এবং ক্লিয়ার সোর্স স্ট্যান্ডার্ডস উত্তরোত্তর প্রয়োজনীয় হয়ে উঠছে।
শিশু সুরক্ষার বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে”। 
“নকশা ও গড়া হোক ভারতে।
বিশ্বে সরবরাহ হোক।
মানবতার স্বার্থ পূরণ হোক”।
“নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিট এআই ওয়ার্ল্ডের খ্যাতনামা ব্যক্তিদের এক মঞ্চে নিয়ে এসেছে। 
৬১টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব রয়েছে এখানে।
বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে তাঁরা বরেণ্য অংশগ্রহণকারী।
আমাদের লক্ষ্য এক – কৃত্রিম মেধা শক্তিকে একযোগে আমাদের ধরিত্রীর কল্যাণে ব্যবহার করা হোক”।
“নতুন দিল্লিতে বিশ্বের সর্ববৃহৎ এবং ঐতিহাসিক এআই ইমপ্যাক্ট সামিট – এ!
@LulaOficial
@anuradisanayake
@ParmelinG
@KBM_ALNAHYAN”

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2230296) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam