প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

সার্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: 18 FEB 2026 7:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কৃত্রিম মেধার প্রভাব সংক্রান্ত শীর্ষ বৈঠকের ফাঁকে সার্বিয়ার রাষ্ট্রপতি শ্রী আলেকজান্ডার ভুচিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

এআই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রী সার্বিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে তিনি ২০১৭ সালে শ্রী ভুচিচের ভারত সফর এবং ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে অংশ নেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করেন। সার্বিয়ার রাষ্ট্রপতি ২০২৩-এর নভেম্বরে দক্ষিণী বিশ্বের শীর্ষ সম্মেলনেও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। 

উভয় নেতা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, কৃত্রিম মেধা, ফিনটেক, শিক্ষা, কৃষি এবং দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গের ওপরও মতবিনিময় করেছেন। রাষ্ট্রসঙ্ঘ সহ বহুপাক্ষিক বিভিন্ন সংগঠনে দুটি দেশ পরস্পরকে সাহায্য করায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন।


SC/CB/DM


(রিলিজ আইডি: 2230253) ভিজিটরের কাউন্টার : 4