প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

প্রধানমন্ত্রী ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

প্রকাশিত: 17 FEB 2026 10:47AM by PIB Kolkata

নতুন দিল্লি  ১৭ ফেব্রুয়ারি  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোর প্রশংসা করে বলেছেন উদ্ভাবন, উদ্দেশ্য এবং ধারণার শক্তিশালী মিলনক্ষেত্র হয়ে উঠেছে এই প্রদর্শনী। 

এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেছেন, সারা বিশ্বের মঙ্গলের জন্য কৃত্রিম মেধার ভবিষ্যৎ নির্ধারণে ভারতীয় প্রতিভার অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে। 

সর্বোপরি কৃত্রিম মেধার দায়বদ্ধতা, মানব সমাজের উন্নতি ত্বরান্বিত করা এবং সমন্বয়ের ক্ষেত্রে এর প্রয়োগে ভারতের অঙ্গীকার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেছেন,

“ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো উদ্ভাবন, উদ্দেশ্য এবং ধারণার শক্তিশালী মিলনক্ষেত্র হয়ে উঠেছে। 

এই প্রদর্শনী সারা বিশ্বের মঙ্গলের জন্য কৃত্রিম মেধার ভবিষ্যৎ নির্ধারণে ভারতীয় প্রতিভার অভূতপূর্ব সম্ভাবনাকে তুলে ধরেছে। 

সর্বোপরি কৃত্রিম মেধার দায়বদ্ধতা, মানব সমাজের উন্নতি ত্বরান্বিত করা এবং সমন্বয়ের ক্ষেত্রে এর প্রয়োগে ভারতের অঙ্গীকার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত তুলে ধরা হল...”

 

SC/CB/CS


(রিলিজ আইডি: 2229005) ভিজিটরের কাউন্টার : 7