মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
মহারাষ্ট্রে জাতীয় সড়ক-১৬০এ-এর ঘোটি-ত্র্যম্বক (মোখাদা)-জওহর-ম্যানর-পালঘর অংশের পুনর্বাসন ও উন্নয়ন অনুমোদন করেছে মন্ত্রিসভা; এর মোট দৈর্ঘ্য ১৫৪.৬৩৫ কিলোমিটার এবং মোট অর্থ ব্যয় ৩৩২০.৩৮ কোটি টাকা
প্রকাশিত:
14 FEB 2026 1:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার ক্যাবিনেট কমিটি মহারাষ্ট্রের জাতীয় সড়ক-১৬০এ-এর ঘোটি-ত্রিম্বক (মোখাদা)-জওহর-মানর-পালঘর অংশের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) মোডে পুনর্বাসন ও উন্নীতকরণ অনুমোদন করেছে। এর মোট দৈর্ঘ্য ১৫৪.৬৩৫ কিমি এবং মোট ব্যয় হবে ৩,৩২০.৩৮ কোটি টাকা।
নাসিকের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে আম্বাড় এবং সাতপুরের আশেপাশে, মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন দ্বারা নির্মিত শিল্প ইউনিটগুলির একটি ঘন ক্লাস্টার রয়েছে। এর ফলে উল্লেখযোগ্য পরিমাণে মালবাহী যানবাহন চলাচল করে। বর্তমানে, এই যানবাহন নাসিক শহরের মধ্য দিয়ে জাতীয় সড়ক-৮৪৮-এর মাধ্যমে চলাচল করে। এর ফলে নগর এলাকার সড়কের উপর চাপ বাড়ে। বর্তমান প্রধান রুটগুলি ইতিমধ্যেই লেভেল অফ সার্ভিস ( এল ও এস) – সি লেভেলের কাছাকাছি কাজ করছে :
জাতীয় সড়ক-১৬০এ -এর উন্নয়ন এই শিল্প এলাকাগুলি থেকে ত্র্যম্বক হয়ে একটি বিকল্প রুট প্রদান করবে, যা শহরকে বাইপাস করবে এবং যানজট কমাবে।
এই প্রকল্পটি পিএম গতিশক্তি নীতিমালার সঙ্গে সঙ্গতি বজায় রেখে প্রস্তাব করা হয়েছে। এটি দেশের লজিস্টিক পারফরম্যান্স সূচক (এলপিআই) এর উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
সমাপ্তির পর, প্রকল্পটি মসৃণ এবং নিরাপদ যান চলাচলকে সহজতর করবে, ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এবং যানবাহন পরিচালনা ব্যয় (ভিওসি) উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এছাড়া, প্রকল্পটি বাস্তবায়নের ফলে আদিবাসী অঞ্চলের মৌলিক পরিকাঠামো উন্নত হবে। এটি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। প্রকল্পটি করিডোর বরাবর অতিরিক্ত অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করার পাশাপাশি প্রায় ১৯.৯৮ লক্ষ জন-দিবসের প্রত্যক্ষ কর্মসংস্থান এবং ২৪.৮৬ লক্ষ জন-দিবসের পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলেও অনুমান করা হচ্ছে।
SC/PM/AS
(রিলিজ আইডি: 2228238)
ভিজিটরের কাউন্টার : 9