প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্বকাপ জয়ের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 06 FEB 2026 9:33PM by PIB Kolkata

নয়া দিল্লি: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ 

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপ শিরোপা জেতার জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী গোটা টুর্নামেন্ট জুড়ে অত্যন্ত ভালো খেলা এবং অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য দলের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এই জয় অনেক তরুণ ক্রীড়াবিদকেও অনুপ্রাণিত করবে।
এক্স-হ্যান্ডেলে একটি বার্তায় শ্রী মোদি বলেছেন:
“ভারতের ক্রিকেট প্রতিভা উজ্জ্বল!
বিশ্বকাপ ঘরে আনার জন্য আমাদের অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমি গর্বিত। দলটি গোটা টুর্নামেন্ট জুড়ে অত্যন্ত ভালো খেলেছে এবং অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ ক্রীড়াবিদকেও অনুপ্রাণিত করবে। খেলোয়াড়দের পরবর্তী  প্রচেষ্টাগুলির জন্য শুভকামনা জানাই।“

 


*

SC/SB/DM/


(রিলিজ আইডি: 2224904) ভিজিটরের কাউন্টার : 3