তথ্যওসম্প্রচারমন্ত্রক
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অরেঞ্জ ইকোনমি এবং সৃষ্টিশীল শিক্ষার জন্য বিপুল সহায়তার কথা ঘোষণা করেছেন
প্রকাশিত:
01 FEB 2026 7:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬
আজ সংসদে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ। ভারতের শিক্ষা এবং দক্ষতা পরিমণ্ডলের জন্য রূপান্তরকারী পথচিত্র পেশ করে অর্থমন্ত্রী অরেঞ্জ ইকোনমির প্রসারে এবং দেশে সৃষ্টিশীল শিল্পকে শক্তিশালী করতে রূপরেখার ঘোষণা করলেন।
ভারতের অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং অ্যান্ড কমিক্স (এভিজিসি) ক্ষেত্রের দ্রুত উন্নয়নের উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন যে, ২০৩০-এর মধ্যে প্রায় ২০ লক্ষ পেশাদারের প্রয়োজন আছে বলে জানিয়েছে শিল্পমহল। এই প্রসারমান পরিমণ্ডলকে সাহায্য করতে তিনি মুম্বাইয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিকে ১৫,০০০ সেকেন্ডারি বিদ্যালয় এবং ৫০০ কলেজে এভিজিসি কনটেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরিতে সহায়তার প্রস্তাব দেন। আশা করা হচ্ছে এইসব ল্যাবগুলি তরুণ সমাজকে নতুন সৃষ্টিশীল কাজের সুযোগের পথ চেনাবে।
এই উদ্যোগ ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মীবল গঠন, ভারতের সৃষ্টিশীল অর্থনীতিকে জোরদার করা এবং সারা দেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ রেল ভবনে কেন্দ্রীয় বাজেট নিয়ে সাংবাদিকদের বলেন, “তরুণ এবং নারীশক্তির অনুপ্রেরণায় এ বছরের বাজেট দায়িত্ব চালিত”। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়েভস-এর মাধ্যমে ভারতের সৃষ্টিশীল অর্থনীতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, আইআইটি এবং আইআইএমগুলির ধাঁচে মুম্বাইতে আইআইসিটি গঠিত হয়েছে, যা ক্রিয়েটর ল্যাবের মাধ্যমে ১৫০০০ স্কুল এবং ৫০০ কলেজকে যুক্ত করা হবে। ল্যাবগুলি নতুন ২০ লক্ষ কর্মসংস্থানের সহায়ক হবে।
SC/AP/NS….
(রিলিজ আইডি: 2222208)
ভিজিটরের কাউন্টার : 68
এই রিলিজটি পড়তে পারেন:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam