অর্থমন্ত্রক
২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ১২.২ লক্ষ কোটি টাকার মূলধনী ব্যয়ের প্রস্তাব
प्रविष्टि तिथि:
01 FEB 2026 12:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
সংসদে আজ ২০২৬-২৭ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেছেন, “আমাদের প্রথম কর্তব্য হ’ল – উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বজায় রাখা। সেইসঙ্গে, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই স্থিতিশীলতা বজায় রাখা”।
আর্থিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ১২.২ লক্ষ কোটি টাকার মূলধনী ব্যয়ের প্রস্তাব রেখেছেন। তিনি বলেন, গত এক দশকে পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
বেসরকারি ডেভেলপারদের আস্থা বৃদ্ধি করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি ইনফ্রাস্ট্রাকচার রিস্ক গ্যারান্টি ফান্ড গঠনের প্রস্তাব রেখেছেন। পূর্বে পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে পশ্চিমের সুরাট পর্যন্ত একটি ডেডিকেটেড ফ্রেট করিডর স্থাপনের প্রস্তাব রেখেছেন শ্রীমতী সীতারমন। সেইসঙ্গে, আগামী ৫ বছরের মধ্যে ২০টি নতুন জাতীয় জলপথ চালুরও প্রস্তাব রেখেছেন তিনি। ২০৪৭ সালের মধ্যে অভ্যন্তরীণ জলপথ ও উপকূল এলাকায় পণ্য চলাচল বাড়াতে কোস্টাল কার্গো প্রমোশন প্রকল্প চালুর প্রস্তাব দিয়েছেন তিনি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৭টি হাইস্পীড রেল করিডর গড়ারও প্রস্তাব দিয়েছেন। এগুলি হ’ল, মুম্বাই – পুণে, পুণে – হায়দরাবাদ, হায়দরাবাদ – বেঙ্গালুরু, চেন্নাই – বেঙ্গালুরু, দিল্লি – বারাণসী এবং বারাণসী – শিলিগুড়ি।
কেন্দ্রীয় বাজেটে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এইসব শহরে আধুনিক পরিকাঠামো ও ন্যূনতম সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলা হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি ক্ষেত্রে নগর আর্থিক অঞ্চল (সিইআর) গড়ে তোলা হবে। এই প্রকল্প রূপায়ণের জন্য আগামী ৫ বছরে প্রতিটি সিইআর – এর জন্য ৫ হাজার কোটি টাকা করে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2221685)
आगंतुक पटल : 7