প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের আওতায় তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরির প্রশংসা করেছেন

প্রকাশিত: 01 NOV 2025 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ নভেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী, সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের আওতায় তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ™ তৈরির প্রশংসা করেছেন।

এই সাফল্য সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেন যে, এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন যে, এই ধরনের গণআন্দোলন নারী ক্ষমতায়নের প্রচেষ্টায় আরও গতি দেয় সঞ্চারিত করে এবং  মহিলাদের জীবনে রূপান্তরমূলক প্রভাব ফেলে।

প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন;

"এটা খুবই প্রশংসনীয়! এই ধরনের গণআন্দোলন আমাদের নারী ক্ষমতায়নের প্রচেষ্টায় প্রেরণা যোগায় এবং আমাদের মহিলাদের জীবনে রূপান্তরমূলক প্রভাব ফেলে।"

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2185286) ভিজিটরের কাউন্টার : 34