প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থাইল্যান্ডের রানী মাতা মহামান্য রানী সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

প্রকাশিত: 26 OCT 2025 3:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের রানীমাতা মহামান্য রানী সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জনসেবায় রানীমাতা মহামান্য রানী সিরিকিতের আজীবন নিবেদনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে, তাঁর উত্তরাধিকার বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 এক পোস্টে শ্রী মোদী বলেছেন:
“থাইল্যান্ডের রানী মাতা মহামান্য রানী সিরিকিতের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জনসেবার প্রতি তাঁর আজীবন নিবেদন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। গভীর শোকের এই মুহূর্তে সে দেশের মহামান্য রাজা, রাজপরিবারের সদস্য এবং থাইল্যান্ডের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
***

SSS/SB/NS…


(রিলিজ আইডি: 2182740) ভিজিটরের কাউন্টার : 19