প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে পুরুষদের রোয়িং-এ কোয়াড্রপল স্কালস প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্রোঞ্জ পদক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
25 SEP 2023 2:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এশিয়ান গেমস ২০২২-এ পুরুষদের রোয়িং-এ কোয়াড্রপল স্কালস প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্রোঞ্জ পদক জয়ের জন্য, দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এই দলে রয়েছেন সতনাম সিং, পারমিন্দর সিং, সুখমিত এবং জাকর খান। এবারের এশিয়ান গেসম ক্রীড়া প্রতিযোগিতায় রোয়িং-এ ভারতের এটি পঞ্চম পদক প্রাপ্তি।
প্রধানমন্ত্রী দলের সদস্যদের দৃঢ়তা ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এঁদের সাফল্য দেশকে গর্বিত করেছে।
*******
SSS/CB/SKD
(রিলিজ আইডি: 2180277)
ভিজিটরের কাউন্টার : 24
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam