প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী রাজস্থানের ধৌলপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন; প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এককালীন অনুদান ঘোষণা
প্রকাশিত:
20 OCT 2024 1:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অক্টোবর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের ধৌলপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বতোভাবে নিয়োজিত রয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর এক্স পোস্টে লিখেছেন:
“রাজস্থানের ধৌলপুরে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এতে প্রাণ হারানো ব্যক্তিদের, বিশেষ করে নিরীহ শিশুদের শোকাহত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দিন। একই সঙ্গে আমি সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বতোভাবে নিয়োজিত রয়েছে: প্রধানমন্ত্রী।”
শ্রী মোদী ধৌলপুরের এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদানের ঘোষণা করেছেন। আহতদের ৫০,০০০ টাকা করে প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) এক্স-এ পোস্ট করেছে:
“রাজস্থানের ধৌলপুরে দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী PMNRF থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা।”
***
SSS/SS
(রিলিজ আইডি: 2175018)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam