প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছেন

প্রকাশিত: 30 SEP 2025 9:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

মহাঅষ্টমীর শুভ উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপূজা উদযাপনে অংশ নিতে দিল্লির চিত্তরঞ্জন পার্ক পরিদর্শন করেছেন।

 

শ্রী মোদী বলেন যে চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য ব্যাপকভাবে পরিচিত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সেখানকার উদযাপন প্রকৃত অর্থে আমাদের সমাজের ঐক্য এবং সাংস্কৃতিক প্রাণময়তার চেতনাকে প্রতিফলিত করে।

 

প্রধানমন্ত্রী সেখানে সকল নাগরিকের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনাও করেছেন।

 

প্রধানমন্ত্রী চিত্তরঞ্জন পার্ক দুর্গাপূজা উদযাপনের কিছু গুরুত্বপূর্ণ অংশ শেয়ার করে বলেছেন: দিল্লিতে একটি অত্যন্ত স্মরণীয় দুর্গাপূজা উদযাপনের কিছু গুরুত্বপূর্ণ অংশ! চারদিকে আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক...

 

প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেনঃ

 

 “আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্যে প্রার্থনা করেছি আমি।”

 

 

SC/SB/NS….


(রিলিজ আইডি: 2173599) ভিজিটরের কাউন্টার : 20