প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন

প্রকাশিত: 30 AUG 2025 7:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ অগাস্ট ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউক্রেনের রাষ্ট্রপতি, মহামান্য মিঃ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

রাষ্ট্রপতি জেলেনস্কি প্রধানমন্ত্রীকে  ইউক্রেন সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন, আর সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ভারতের দৃঢ় ও ধারাবাহিক অবস্থান এবং দ্রুততম শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

নেতারা ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

তাঁরা যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2162408) ভিজিটরের কাউন্টার : 31