রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

प्रविष्टि तिथि: 27 AUG 2025 3:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অগাস্ট, ২০২৫ 

 

উপ-রাষ্ট্রপতি নির্বাচন ২০২৫ – এর জন্য মনোনয় প্রত্যাহারের সময়সীমা ২৫ অগাস্ট, ২০২৫ তারিখে শেষ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই দু’জন প্রার্থী –
১) শ্রী বুচিরেড্ডি সুদর্শন রেড্ডি। ঠিকানা: ৮-২-২৯৩/৮২/এনএল, ১২এ এমএলএ অ্যান্ড এমপি কলোনী, জুবিলি হিলস রোড, নম্বর – ১০সি টিএসএসপি গ্রেটার হায়দরাবাদ, তেলঙ্গনা – ৫০০০৩৩।
২) শ্রী সি পি রাধাকৃষ্ণণ। ঠিকানা: ওয়ালকেশ্বর রোড, মালাবার হিল, মুম্বাই – ৪০০৩৫।
উপ-রাষ্ট্রপতি নির্বাচন ২০২৫ – এর ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ মঙ্গলবার, নতুন দিল্লির সংসদ ভবনের রুম নম্বর: এফ – ১০১, বসুধায়। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে ঐ দিনই বিকেল ৫টায়। 
ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজে রয়েছেন সংসদের উভয় কক্ষের সদস্যরা। রাজ্যসভার মনোনীত সদস্যরাও ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্তির এবং ভোটদানের অধিকারী। 
সংসদ ভবনে এই নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন রিটার্নিং অফিসার, তথা রাজ্যসভার মহাসচিব শ্রী পি সি মোডি। 
ভোট গণনা শুরু হবে ভোট গ্রহণের দিনই সন্ধ্যা ৬টায়। ফল প্রকাশ হবে তারপরই।  

 

SC/AC/SB…


(रिलीज़ आईडी: 2161295) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Telugu , Kannada , Malayalam