প্রকাশিত:
05 JUN 2025 12:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ জুন, ২০২৫
শহরে পরিবেশ-বান্ধব গতিশীলতা ও সুস্থায়ী উন্নয়নের প্রসারে দিল্লি সরকারের উদ্যোগে বৈদ্যুতিক বাসের যাত্রা সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ পরিবেশ-বান্ধব দিল্লি গড়ে তুলতে এক সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পরিবেশ-বান্ধব দিল্লি গড়ে তোলা হচ্ছে! শহরে পরিবেশ-বান্ধব গতিশীলতা ও সুস্থায়ী উন্নয়নের প্রসারে দিল্লি সরকারের উদ্যোগে বৈদ্যুতিক বাসের যাত্রা সূচনা করেছি। এই উদ্যোগ দিল্লিবাসীর জীবনধারণের স্বাচ্ছন্দ্যেরও প্রসার ঘটাবে”।
SC/AB/SB