প্রধানমন্ত্রীরদপ্তর
জেনিভায় বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্বমঞ্চের অষ্টম সম্মেলনে বিপর্যয় মোকাবিলার বিশ্বব্যাপী প্রয়াসের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র
প্রকাশিত:
04 JUN 2025 9:06AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জুন, ২০২৫
প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র জেনিভায় বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্বমঞ্চের অষ্টম সম্মেলনে বিপর্যয় মোকাবিলার বিশ্বব্যাপী প্রয়াসের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত উপমন্ত্রী স্টাইন রেনাটে হ্যাহেমের সঙ্গে তাঁর বৈঠকে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
ডঃ মিশ্র এই মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিপর্যয় মোকাবিলা ও যথাযথ পরিকাঠামো গঠনে ভারতের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। আরও সুরক্ষিত ও বিপর্যয় মোকাবিলার উপযোগী ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক স্তরে অংশীদারিত্ব মজবুত করতে ভারতের আগ্রহের কথা জানান তিনি।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2133768)
ভিজিটরের কাউন্টার : 21
এই রিলিজটি পড়তে পারেন:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam