প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ পি কে মিশ্র বিপর্যয় ঝুঁকি হ্রাস করা নিয়ে জেনেভায় ৮ম বিশ্ব মঞ্চে বিশ্ব পর্যায়ে বিপর্যয় মোকাবিলার ভারতের সামর্থ্য সম্পর্কে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 04 JUN 2025 9:06AM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ জুন, ২০২৫: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ পি কে মিশ্র গতকাল (০৩ জুন ২০২৫) বিপর্যয় ঝুঁকি হ্রাস  করা নিয়ে জেনেভায় অনুষ্ঠিত ৮ম বিশ্ব মঞ্চে বিশ্ব পর্যায়ে বিপর্যয় মোকাবিলার ভারতের সামর্থ্য সম্পর্কে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী শ্রীমতি স্টাইন রেনেট হাহেইমের সাথে ফলপ্রসূ আলোচনা করতে গিয়ে বিপর্যয় ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন।

ডঃ মিশ্র এই বিশ্ব মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। যেখানে তিনি বিপর্যয়কালীন প্রস্তুতি এবং এর মোকাবিলায় সামর্থ তৈরিতে ভারতের সক্রিয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। নিরাপদ ও দুর্যোগ মোকাবিলায় অধিকতর সমর্থ ভবিষ্যত নির্মাণের জন্য পারস্পরিক অংশীদারিত্বকে শক্তিশালী করার প্রতি ভারত যে অধিকতর দায়বদ্ধ, তাও তিনি তুলে ধরেন।

*****

KMD/PKS


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2133788) ভিজিটরদের কাউন্টার : 20
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English