প্রকাশিত:
02 FEB 2025 6:16PM by PIB Kolkata
নতুনদিল্লি ২ ফেব্রুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ২০২৫-এর অনূর্ধ্ব ১৯ মহিলাদের আইসিসি বিশ্বকাপ জয়ের জন্য।
এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন:
“ আমাদের নারী শক্তির জন্য অত্যন্ত গর্বিত! ভারতীয় দলকে অভিনন্দন ২০২৫-এর অনূর্ধ্ব ১৯ মহিলাদের আইসিসি টি-২০ বিশ্বকাপ জেতার জন্য। এই জয় আমাদের চমকপ্রদ দলগত শক্তির পাশাপাশি নিষ্ঠা এবং একাগ্রতার জয়। এটি আগামী দিনের অ্যাথলিটদের অনুপ্রাণিত করবে। এই দলকে আমার শুভেচ্ছা তাদের ভবিষ্যৎ প্রয়াসের জন্য।”
SC/AP/CS