রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সিয়াচেন বেস ক্যাম্প পরিদর্শন ও সেনাকর্মীদের সঙ্গে আলাপচারিতা

প্রকাশিত: 26 SEP 2024 2:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেন বেস ক্যাম্প পরিদর্শন করেন এবং সিয়াচেন যুদ্ধ সৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ১৯৮৪ সালের ১৩ এপ্রিল সিয়াচেনে অপারেশন মেঘদূত-এ জীবন উৎসর্গ করেছিলেন বহু ভারতীয় সেনা এবং আধিকারিক।

 সেনাকর্মীদের উদ্দেশে রাষ্ট্রপতি ভাষণও দেন। তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তিনি অত্যন্ত গর্বিত এবং দেশের সমস্ত নাগরিক সাহসিকতার জন্য সেনাকর্মীদের কুর্নিশ জানিয়ে থাকেন। শ্রীমতী মুর্মু বলেন, ১৯৮৪ সালের এপ্রিল মাসে অপারেশন মেঘদূত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের সুরক্ষা সুনিশ্চিত করতে লড়াই চালিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বহু সাহসী সেনা ও আধিকারিক। তুষারপাত, তাপমাত্রা হিমাঙ্কের ৫০ ডিগ্রি নীচে থাকার মতো প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা নিষ্ঠার সঙ্গে নজরদারির কাজ চালিয়ে গেছেন। 

 

PG/MP/SB


(রিলিজ আইডি: 2060646) ভিজিটরের কাউন্টার : 77
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam