প্রকাশিত:
05 SEP 2024 7:59AM by PIB Kolkata
নতুনদিল্লি ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পিক্স-এ পুরুষদের ক্লাব থ্রো এফ-৫১ বিভাগে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করায় অ্যাথলিট ধরমবীরকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন,
“ধরমবীরের এই বিশেষ সাফল্য ইতিহাস গড়েছে। তিনি #Paralympics2024! পুরুষদের ক্লাব থ্রো এফ-৫১ বিভাগে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে অদম্য উৎসাহ ও উদ্যম। তাঁর এই সাফল্যে ভারত উল্লসিত।
#Cheer4Bharat”
PG/PM/CS