প্রধানমন্ত্রীরদপ্তর
প্যারালিম্পিকে পুরুষদের হাইজাম্পে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
04 SEP 2024 10:31AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
চলতি প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের হাইজাম্প টি৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্যারালিম্পিকে পর পর তিনটি পর্বে জয়ের ধারা অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে তাঁর দক্ষতা এবং ধারাবাহিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন;
“পুরুষদের হাইজাম্প টি৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন। প্যারালিম্পিকে পর পর তিনটি পর্বেই পদক জেতা প্রশংসার দাবি রাখে। তাঁর দক্ষতা, ধারাবাহিকতা এবং সংকল্প নিঃসন্দেহে অসাধারণ। #Cheer4Bharat”
PG/AB/SKD
(রিলিজ আইডি: 2051660)
ভিজিটরের কাউন্টার : 92
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam