পোস্ট করার দিনক্ষণ:
04 SEP 2024 10:31AM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, চলতি প্যারিস প্যারালিম্পিকসে পুরুষদের হাইজাম্প টি-৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন জানিয়েছেন।
প্যারালিম্পিকসে পর পর তিনটি পর্বে জয়ের ধারা অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে তাঁর দক্ষতা এবং ধারাবাহিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
সামাজিক মাধ্যম এক্স -এ প্রধানমন্ত্রী লিখেছেন;
“পুরুষদের হাইজাম্প টি৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন। প্যারালিম্পিকে পর পর তিনটি পর্বেই পদক জেতা প্রশংসার দাবি রাখে। তাঁর দক্ষতা, ধারাবাহিকতা এবং প্রত্যয় নিঃসন্দেহে অসাধারণ। #Cheer4Bharat”
***
SKC/SG/KMD