প্রধানমন্ত্রীরদপ্তর
কোলহাপুর স্মারক স্তম্ভ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
21 AUG 2024 11:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশ-তে কোলহাপুর স্মারক স্তম্ভে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের মানুষদের প্রতি কোলহাপুর করদ রাজ্য যে ঔদার্য দেখিয়েছিল, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশেই এই স্মারক স্তম্ভ গড়ে তোলা হয়েছে। বিশ্বযুদ্ধের সময় কোলহাপুরের ভালিভাডে একটি শিবির গড়ে তুলে পোল্যান্ডের মানুষদের আশ্রয় দেওয়া হয়। এই শিবিরে মহিলা এবং শিশু সহ প্রায় ৫ হাজার পোল্যান্ডের শরণার্থী আশ্রয় পান। এই স্মারক স্তম্ভের সামনে প্রধানমন্ত্রী আশ্রয়প্রাপ্ত পোল্যান্ডের মানুষ এবং তাঁদের বংশধরদের সঙ্গেও মিলিত হন।
প্রধানমন্ত্রীর এই স্মারক স্তম্ভ পরিদর্শন ভারত ও পোল্যান্ডের মধ্যে বিশেষ ঐতিহাসিক সম্বন্ধসূত্রকে তুলে ধরে যা আজও অনুরূপ সাক্ষ্য বহন করে চলেছে।
PG/AB/DM.
(রিলিজ আইডি: 2051174)
ভিজিটরের কাউন্টার : 85
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam