প্রকাশিত:
30 AUG 2024 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ অগাস্ট, ২০২৪
প্যারিসে প্যারা অলিম্পিক ২০২৪-এ আর২ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ জয়ে মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন ;
“প্যারিস#Paralympics2024-এ আর২ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ জেতায় মোনা আগরওয়ালকে অভিনন্দন।
এই অসাধারণ সাফল্যের মধ্যেই ধরা পড়ে তাঁর নিষ্ঠা এবং শ্রেষ্ঠ হয়ে ওঠার স্পৃহা। ভারত মোনাকে নিয়ে গর্বিত!
#Cheer4Bharat”
PG/AB/NS…