প্রকাশিত:
19 JUL 2024 11:48AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২৪
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় উরসুলা ভন দ্যর লিয়েন-কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ বার্তায় শ্রী মোদী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করেছেন।
সমাজ মাধ্যমে দেওয়া ঐ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন @vonderleyen। বিশ্ব কল্যাণের স্বার্থে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করে তোলায় আমি আগ্রহী। আসুন, এজন্য আমরা একযোগে কাজ করে যাই।"
PG/SKD/AS