আয়ুষ
azadi ka amrit mahotsav

শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবস সমারোহে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রকাশিত: 20 JUN 2024 5:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪ 

 

শ্রীনগরে ২১ জুন, ২০২৪ তারিখে দশম আন্তর্জাতিক যোগ দিবসের মূল সমারোহে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছর যোগ দিবসের মূল ভাবনা ‘নিজের ও সমাজের জন্য যোগ’। ডাল লেকের ধারে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৭ হাজারেরও বেশি মানুষ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল শ্রী মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। 
এ বছর ভারতের মহাকাশ গবেষণা সংস্থাও যোগ দিবস উদযাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে। “মহাকাশের জন্য যোগ” অনুষ্ঠানে সামিল হবে এই সংস্থা। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে। বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের কর্মীরাও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে সামিল হবেন।

PG/AC/SB


(রিলিজ আইডি: 2027394) ভিজিটরের কাউন্টার : 79