প্রকাশিত:
13 JUN 2024 1:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় পেমা খান্ডুকে অভিনন্দন জানিয়েছেন।
মন্ত্রিসভায় অন্য যে মন্ত্রীরা শপথ নিয়েছেন তিনি তাঁদেরও শুভেচ্ছে জানান। জনগণের সেবায় ও দ্রুতগতিতে উন্নয়নের কাজে নিজেদের ন্যস্ত করতে মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন :
“অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় পেমা খান্ডুজিকে অভিনন্দন। আমি অন্য যে মন্ত্রীরা শপথ নিয়েছেন তাঁদেরও অভিনন্দন জানাই।জনগণের সেবায় তাদের ভবিষ্যতের কাজের জন্য রইল আমার শুভেচ্ছা। এই সরকার রাজ্যের আরও দ্রুত গতিতে উন্নয়ন নিশ্চিত করবে।”
PG/PM /SG