প্রকাশিত:
21 FEB 2024 10:30AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
বৃহত্তম উপজাতীয় উৎসবগুলির একটি, সাম্মাক্কা-সারাক্কা মেদারাম জাথারার সূচনায় প্রধানমন্ত্রী শ্রী মোদী শুভেচ্ছা জানিয়েছেন। সাম্মাক্কা-সারাক্কার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধানমন্ত্রী তাঁদের একতার চেতনা ও বীরত্বের সপ্রশংস উল্লেখ করেন।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“বৃহত্তম উপজাতীয় উৎসবগুলির একটি, সাম্মাক্কা-সারাক্কা মেদারাম জাথারার সূচনায় সবাইকে শুভেচ্ছা। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এ এক প্রাণবন্ত নিদর্শন। আত্মনিবেদন, ঐতিহ্য ও গোষ্ঠী চেতনার এক মহান সংমিশ্রণ হল এই জাথারা। সাম্মাক্কা-সারাক্কাকে অভিবাদন জানিয়ে তাঁদের একতার চেতনা ও বীরত্বের কথা স্মরণ করি।”
PG/SD/SKD