প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত ও সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে যুবরাজ সলমন বিন আব্দুলাজিজ আল সায়ুদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন সন্ত্রাস, হিংসা এবং সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে

প্রকাশিত: 26 DEC 2023 7:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬  ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ভারত ও সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে যুবরাজ সলমন বিন আব্দুলাজিজ আল সায়ুদের সঙ্গে কথা বলেছেন। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী পোস্ট করেছেন :

“ভারত ও সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আমার ভাই যুবরাজ সলমন বিন আব্দুলাজিজ আল সায়ুদের সঙ্গে চমৎকার কথাবার্তা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আমরা মতবিনিময় করেছি। সন্ত্রাস, হিংসা এবং সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে আমাদের দুজনেরই উদ্বেগ রয়েছে। ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও সুস্থিতির লক্ষ্যে একযোগে কাজ করতে আমরা সহমত হয়েছি।”

    


PG/SD/NS


(রিলিজ আইডি: 1990709) ভিজিটরের কাউন্টার : 124