প্রধানমন্ত্রীরদপ্তর
উত্তরাখণ্ডের পার্বতী কুন্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
12 OCT 2023 11:52AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ই অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পার্বতী কুন্ড দর্শন করে পুজো দিয়েছেন।
এক্স পোস্টে এক বার্তায় আদি কৈলাস দর্শন করে প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন। তিনি সকল দেশবাসীর কল্যাণ কামনা করে প্রার্থনা করেছেন।
এক্স পোস্টে ওই বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পবিত্র পার্বতী কুন্ড দর্শন করে পুজো দিয়ে আমি অভিভূত। এখানে আদি কৈলাস দর্শনের পর মন আনন্দে ভরে উঠেছে। প্রকৃতির কোলে অধ্যাত্ম এবং সংস্কৃতির এই কেন্দ্রে পরিবারের সকল সদস্যের কল্যাণ কামনা করে প্রার্থনা করেছি।"
তিনি পার্বতী কুন্ডের কয়েকটি মুহুর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স পোস্টে এক বার্তায় বলা হয়েছে :
"পার্বতী কুন্ডের কয়েকটি মুহুর্ত, যেখানে প্রধানমন্ত্রী @narendramodi পুজো দিয়েছেন এবং সকলের জন্য প্রার্থনা করেছেন।"
PG/CB /SG
(रिलीज़ आईडी: 1967571)
आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam